মালদা

মালদা টাউন হলে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান ওপেন ন্যাশনাল টাইকুন্ডো চাম্পিয়ানশিপ ২০১৭

২০১৬ থেকে পথ চলা শুরু। কিছুটা হলেও এতদিন পর স্বপ্ন পুরন হল। এদিন মালদা টাউন হলে ইন্ডিয়ান ওপেন ন্যাশনাল টাইকুন্ডো চাম্পিয়ানশিপ ২০১৭ অনুষ্ঠিত হয়। প্রায় ৮ বছরের অভিজ্ঞতা ও ১৭ টি চাম্পিয়ানশিপ খেলে বলরাজ রেডি ও কৌষিকী বোস তারা পাশ করে সিলভার জিতে আসার জন্য বিশেষ করে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

            টাইকুন্ডো সম্পাদক রামাসিস দাস জানান, অনুষ্ঠানে শুধু জেলা নয় রাজ্য স্তরের প্রতিযোগিরা আসে। যেমন দিল্লি, গুজরাট, হারিয়ানা প্রায় ১০ জায়গা থেকে। দীর্ঘ আট বছরের অভিজ্ঞতা ১৭ টি দেশ মালাশিয়া, ব্যাংকক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা এই সমস্ত জায়গায় ১৭ টি রেকর্ড বানিয়ে জেলার প্রতিনিধিরা ব্ল্যাক বেল্ডে পৌছেছে। ১৭ টা চাম্পিয়ানশিপ খেলে তারা জেলার নাম এগিয়ে নিয়ে গেছে। এথলিকরা গিয়ে এশিয়া কাপ, সাউথ এশিয়া কাপ ইন্টারন্যাশনাল স্তরে খেলে আসে। এবং বেশকিছু দিন আগে ইন্দু ভুটানে গিয়ে ১০ জন এথালিক ১০ টি গোল্ড মেডেল পায়।এদিনের এই অনুষ্ঠানে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়।